Saturday, 15 December 2018

২০১৮ সালের শীর্ষ তালিকায় বাংলাদেশ সাথে আছেন তামিম এবং মাশরাফি।



যদিও টেষ্ট এবং টি টুয়েন্টিতে অতটা ভালো কাটেনি টাইগারদের ২০১৮ সাল তবে ওয়ানডে দল হিসেবে ২০১৮ খুব দারুণ কাটিয়েছে বাংলাদেশ। সেই সাথে বছর সেরার তালিকায় সেরা তিনে স্থান পেয়েছেন বাংলাদেশ। দল হিসেবে বাংলাদেশ যেমন সেরাদের তালিকায় আছে, ঠিক তেমনি খেলোয়াড় হিসেবে সেরাদের তালিকায় স্থান পেয়েছেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা সাথে মোস্তাফিজুর রহমানরাও।

যদিও বছর এখনো শেষ হয়নি হাতে এখনো ১৫ দিন বাকি তবে এর মধ্যে বাংলাদেশর আর কোন খেলা নেই তাই ২০১৮ সালের ওয়ানডে ক্রিকেট বিবেচনায় বাংলাদেশ সেরা তিনে নিজেদের জায়গা করে নিয়েছে, একে ইংল্যান্ড দুই-এ ভারত টাইগাররা ২০১৮ তে মোট ওয়ানডে ম্যাচ খেলছেন ২০ টি তার মধ্যে ১৩ টি ম্যাচ জয় লাভ করে নিজেদের সেরার পরিচয় দিয়েছেন।

শুধু যে দলীয় সাফল্য এনেছে তাই নয় ব্যক্তিগত সাফল্য অর্জনেও খুব একটা পিছিয়ে নেই টাইগাররা। ওয়ানডেতে বছরের সেরা ১০ রান সংগ্রহকারিদের তালিকার ১০ নম্বর স্থানে আছেন মুশফিকুর রহিম ১৯ ম্যাচ খেলে তার রান ৭৭০ অন্যদিকে ৬৮৪ রান নিয়ে তালিকার ১৪ নম্বর স্থানে আছেন টাইগার আগুন ঝরানো ওপেনার তামিম ইকবাল এবং ১৫ ম্যাচে ৪৯৭ রান নিয়ে ২৩ তম স্থানে টাইগার নায়ক সাকিব আল হাসান।

২০১৮ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন বাংলার কিংবন্দী মোস্তাফিজুর রহমান ১৮ ম্যাচে তার সংগ্রহ ২৯ উইকেট এবং ২৬ উইকেট নিয়ে তালিকার ১১তম স্থানে আছেন বাংলাদেশের ওয়ানডে ধানব মাশরাফি। ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তালিকার ১৭ তম স্থানে আছেন টাইগার পেসার হ্যাপিকে পাগল করা রুবেল।

সুতরাং ২০১৮ সালের ওয়ানডে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য আর্শীরবাদ, যদিও বাংলাদেশ ২০১৮ তে কোন শিরপা জয় করতে পারেনি তবে ভবিষ্যতে জয় করার সম্ভাবনা দিয়ে গেছেন।

আরো নতুন নতুন নিউজ এবং টিপস পেতে আমাদের সাথে থাকুন, আজকে এই পর্যন্ত খোদা হাফেজ।

No comments:

Post a Comment